চবি উপ-উপাচার্যের (একাডেমিক) সঙ্গে ইরান এম্বাসির কালচারাল কাউন্সিলরের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এর সঙ্গে উপ-উপাচার্য (একাডেমিক) দপ্তরে বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩.৩০টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরান এম্বাসির কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী ও তাঁর সহধর্মিণী।

সাক্ষাৎকালে তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃদ্ধি এবং উচ্চ শিক্ষা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান আগত অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। এসময় উপ-উপাচার্য (একাডেমিক) চবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বিভিন্ন দিক তুলে ধরেন। উপ-উপাচার্য (একাডেমিক) যৌথভাবে গবেষণামূলক কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আগত অতিথিকে মাননীয় উপ-উপাচার্যের (একাডেমিক) আন্তরিকতায় মুগ্ধ হন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন চবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. নুরে আলম, প্রভাষক মিজানুর রহমান ও মো. আবু সালেহ।