শফিউল আলম, রাউজান: মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মরহুম মুকসেদুর রহমান দুলালের চাহরম শরীফে, হাটহাজারীর পূর্ব ধলই কাজী পাড়ায় মরহুমের কবর জেয়ারত করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী।

২০ মে (বুধবার) সন্দ্ব্যায় মরহুমের কবর জেয়ারত কালে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য প্রকৌশলী কামালুর রহমান, প্রকৌশলী আজিজুর রহমান, সংগঠনের সহ সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহম্মদ, দিদারুল আলম, সহ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্যবৃন্দ। মাইজভান্ডার দরবার শরীফের শাহী মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানী মোনাজাত করেন।












