বরকলে উদ্ধার লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটি জেলাধীন বরকল উপজেলার কলাবুনিয়া এলাকার লোকালয় থেকে উদ্ধারকৃত বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে বুধবার (৬ মে) সন্ধ্যায়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় লজ্জাবতী বানরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এসময় কর্ণফুলী রেঞ্জের ডেপুটি রেঞ্জার আবু নাইম, বন বিভাগ সদস্য ওসমান গণি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় রয়েছে এই বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের লজ্জাবতী বানর। এদিকে কাপ্তাই জাতীয় উদ্যানে এরআগেও বেশ কয়েকটি বিরল প্রজাতির একাধিক বন্য প্রাণী অবমুক্ত করা হয়।