শফিউল আলম, রাউজান: রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক বহুমূখি উচ্চ বিদ্যালয় ও হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের প্রতিষ্টাতা আলহাজ্জ এম আবদুল ওহ্হাব বিএ বিএড মাইজভান্ডারী (রহঃ) সুযোগ্য সন্তান মাইজভান্ডারী গবেষক আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী ৩ মে (রবিবার) দুপুর পৌনে একটায় চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
গত কয়েমাস আগে স্ত্রীকে হারিয়েছিলেন। আলামা ঘোলাম মোস্তাফা শায়েস্তা খান আযহারী ১ ছেলে,২ কন্যা সন্তান সহ অনেক গুণগ্রহী রেখে যায়। পরিবার পরিজনের শোকের মাতম কাটিয়ে উঠার আগেই তিনিও চলে গেলেন। আলামা ঘোলাম মোস্তাফা শায়েস্তা খান আযহারীর মৃত্যতে শোকের ছায়া নেমে আসে সকল মহলে।
৩ মে (রবিবার) বাদ মাগরিব প্রথম নামাজে জানাযার নামাজ চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্টিত হবে। ২য় নামাজে জানাযার নামাজ ৪ মে (সোমবার) বেলা ২ টা ৩০ মিনিটে রাউজান আমিরহাটস্থ হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজ ময়দানে অনুষ্টিত হবে।












