রাউজানের সড়কগুলোর বেহাল অবস্থা, জনদুর্ভোগ চরমে

শফিউল আলম, রাউজান: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার জনগুরুত্বপুণ সড়ক গুলোর বেহাল অবস্থা যানবাহন চলাচল করছে মারাত্বক ঝুঁকি নিয়ে। জনদুভোর্গ চরমে। উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা হজরত আলী হোসেন শাহ সড়ক, দুর্গাচরন সড়ক, এয়াসিন শাহ সড়ক, শহীদ জাফর সড়ক, হলদিয়া ভিলেজ রোড, ডাবুয়া ইইউনিয়নের গনির ঘাট সড়ক, আমির চৌধুরী সড়ক, গনির ঘাট সড়ক, পশ্চিম ডাবুয়া হযরত আকবর শাহ সড়ক, রায়কিশোরী সড়ক, ধরবাড়ী সড়ক, গোসইর হাট সড়ক, সুড়ঙ্গা হাসান খীল সড়ক, দক্ষিন হিংগলা কলমপতি সড়ক, দক্ষিন হিংগলা শান্তি নগর সড়ক, চিকদাইর ইউনিয়নের সাহেব বাড়ী সড়ক, চিকদাইর পাঠান পাড়া সড়ক, দক্ষিন সর্তা আকবর শাহ সড়ক, হিংগলা নতুন পাড়া সড়ক, হিংগলা সুন্দরপাড়া সড়ক, গহিরা ইউনিয়নের ইছাপুর সড়ক, বদিরইর রহমান সড়ক, প্রাণকৃষ্ণ মহাজন সড়ক, নোয়াজিশ পুর ইউনিয়নের মিনা গাজী সড়ক, নদীম পুর সড়ক, গহিরা হেয়াকো সড়ক, বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী সড়ক, ইদিল পুর সড়ক, সাহেব বিবি সড়ক, লেলাঙ্গারা সড়ক, জাম্বইন সড়ক, ৭নং রাউজান ইউনিয়নের রামধন ধর সড়ক, সাহেব বিবি সড়ক, পশ্চিম রাউজান বড়ুয়া পাড়া সড়ক, চান মিয়া চৌধুরী সড়ক, রানী পাড়া সড়ক, সুলতান আউলিয়া সড়ক, আধার মানিক ডিসি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন ২, রশিদর পাড়া সড়ক, ৮নং কদল্পুর ইউনিয়নের হরানাথ ছড়া সড়ক হযরত আশরফ শাহ সড়ক, ভোমর পাড়া সড়ক, পশ্চিম কদলুপুর বড়ুয়া পাড়া সড়ক, ৯নং পাহাড়তলী ইউনিয়নের রাউলী সড়ক, দেওয়ান পুর সড়ক, জগৎপুর আশ্রম সড়ক, বাগোয়ান ইউনিয়নের কোয়ে পাড়া সড়ক, পাচখাইন লাম্বুর হাট সড়ক, গশ্চি মোহাম্মদজ্জমা সড়ক, নোয়াপাড়া ইউনিয়নের উভলং সুযসেন পল্লী সড়ক, কচুখাইন গনির ঘাট বাজার সড়ক, ছমিদর কোয়াং সড়ক, ঝিকুটি পাড়া সড়ক, পশ্চিম নোয়াপাড়া সড়ক,উরকির চর ইউনিয়নের হারপাড়া সড়ক, উরকিরচর এন্ডারসন সড়ক, ঢাকাখালী আবুর খীল সড়ক, উরকিরচর বাড়ী ঘোনা সড়ক, পুর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক বামাচরন সড়ক, মোহসেণ আলী বাপের বাড়ী সড়ক, আধার মানিক নতুন চৌধুরী বাজার সড়ক. শেখ আনসার আলী সড়ক বড়ঠাকুর পাড়া সড়ক, হেয়ারা পাড়া রাউলী সড়ক, পশ্চিম গুজরা ইউনিয়নের সরকার পাড়া সড়ক, ডাঃ রাজা মিয়া সড়ক, ডেমখালী সড়ক, মাওলানা রুহুল আমিন সড়ক, উত্তর গুজরা সড়ক, মিরধার পাড়া সড়ক, রাউজান পৌরসভার আইলী খীল ওয়াহেদের খীল সড়ক, রহমত পাড়া সড়ক, রাউজান রাবার বাগান সড়ক, তালুকদার বাড়ী সড়ক, দাওয়াত খোরা সড়ক, রামকৃষ্ণ মিষন সড়ক, হেদু মিয়া বাড়ী চৌধুরী সড়ক, নাগেশ্¦র গার্ডের সড়ক, দাশ পাড়া সড়ক, পালিত পাড়া সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন-২, দলিলাবাদ সড়ক, বড়বাড়ী পাড়া সড়ক, টোনার মা সড়ক, নন্দী পাড়া সড়ক, জগৎ ধর সড়ক, সুলতানপুর কাজী পাড়া সড়ক, ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির সড়ক, বণিক পাড়া সড়ক, পূর্ব গহিরা সড়ক, কজান বাহাদুর আবদুল জব্বার চৌধুরী সড়ক, মাইজ পাড়া সড়ক, পশ্চিম গহিরা আবুদ্যার বাড়ী সড়ক, মাঘা শাস্ত্রি বড়ুয়া পাড়া সড়ক, অংকুরী ঘোনা সড়ক গুলোর বিভিন্ন স্থানে সলিং করা ইট ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিটুমিন কার্পোটং দিয়ে নির্মান করা সড়কের বিভিন্ন স্থানে বিটুমিন কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর সিসি ঢালাই করে নির্মান করা সড়কগুলোর বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়ে সড়কে গর্ত হয়ে পড়েছে।

এছাড়া চট্টগ্রাম কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক ও চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের বিভিন্ন স্পটে ড্রাম ট্রাক ভর্তি করে মাটি পরিবহনের সময়ে ট্রাক থেকে মাটি পড়ে সড়কের বিভিন্ন স্থানে কাদামাটি জমে সড়ক পিচ্ছিন হয়ে হয়ে পড়েছে। রাউজানে কৃষি জমি থেকে মাটি কেটে ও পাহাড় টিলা মাটি কেটে সড়ক দিয়ে ড্রাম ঠ্রাক ভর্তি করে পরিবহন করার ফলে সড়কের বহাল অবস্থা সৃষ্টি হয়েছে। অপরদিকে ভারী বর্ষন হলে পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহিত হওয়ার পথ বন্দ্ব করে মাটি ভরাট করে ঘরবাড়ী ও বাণ্যিজিক ভবন নির্মান করায় বৃষ্টি ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহিত হতে বাধাপ্রাপ্ত হয়ে সড়কগুলোর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সড়কের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। রাউজানের প্রতিটি এলাকায় সড়ক গুলো ক্ষত বিক্ষত হয়ে পাড়ার কারনে প্রতিদিন মারাত্বক ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে।

এলাকার হাজার হাজার মানুষ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্কুল কলেজ, মার্দ্রসার শিক্ষার্থীরা প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে সড়ক দিয়ে চলাচল করছে । দাঘদিন ধরে রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন-২ এর বিভিন্ন স্পটে ক্ষত বিক্ষত হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়লে ও সড়কটি নির্মান কাজ করছেনা।

এবিষয়ে একজন সিএনজি অটোরিক্সা চালক শাহ আলম বলেন, প্রতিদিন ক্ষতবিক্ষত সড়ক দিয়ে সিএনজি অটোরিক্সা চালানোর ফলে সিএনজি অটোরিক্সা ক্ষতি গ্রস্থ হয়ে প্রতিনিয়ত মেরামামত করতে হচ্ছে। শিক্ষক মৃদুল বড়ুয়া বলেন, প্রতিদিন যানবাহনে করে শিক্ষা প্রতিষ্টানে যেতে হয় জীবনের ঝুকি^ নিয়ে। এ বিষয়ে স্থানীয় প্রকৌশল অধিদপপ্তরের রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, কিছু সংক্যক সড়কের নির্মান কাজ না করে ঠিকাদার উধা ও হয়ে যায়। বার বার ঠিকাদারকে কাজ শেষ করতে চিঠি দেওয়া হলে ও সড়কের কাজ করেনি। পরবর্তী ঠিকাদারী প্রতিষ্টানের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার দেওয়া হবে। আর কিছু ক্ষত বিক্ষত সড়কের নির্মান কাজ করার জন্য তালিকা তৈয়ারী করে মন্টত্রনালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রনালয়ের অনুমোধন পেলে নিয়ম অনুসারে টেন্ডার আহবানের মাধ্যমে ঠিকাদারের মাধ্যমে সড়ক নির্মান কাজ করতে পারবো বলে আশা করছি।