শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি-এর উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

০৩ মে (রবিবার) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান মাননীয় স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।
শপথবাক্য পাঠ শেষে সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠানের শুরু হয়।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।