হালদা নদীতে ভাসমান অবস্থায় ৭ কেজি ওজনের মৃত ডলফিন

শফিউল আলম, রাউজান ঃহালদা নদীর হাটহাজারী অংশ থেকে ২৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন (শুশক) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট এলাকা শুশকটি উদ্ধার করা হয়।জানা গেছে, দুপুরের দিকে নদীতে ভাসতে থাকা ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মদুনাঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করেন হাটহাজারী অংশের পাহারাদার মো. আলামগীর।হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী জানান, উদ্ধারকৃত ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি, প্রস্থ ১ ফুট, ওজন প্রায় ২৭ কেজি এবং বয়স আনুমানিক ২–৩ বছর। তিনি বলেন, ‘সম্ভবত ৩–৪ দিন আগে এটি জালে আটকে পড়ে বা শক্ত কোনো বস্তুর সঙ্গে আঘাত পেয়ে মারা গেছে। যদিও শরীরে পচন ধরেছে, বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’শওকত আলী আরও বলেন, ‘হালদা নদীর দূষণ, ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ এবং অবৈধ জালের কারণে ডলফিনের মৃত্যুর সংখ্যা বাড়ছে, যা নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকি।’পরে উদ্ধারকৃত মৃত ডলফিনটি হালদা নদীর পাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।