কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রামু হাইওয়ে থানাধীন তুলাবাগান এলাকার রামু ক্রসিং হাইওয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন মো. ইলিয়াস (২৬)। তিনি আব্দুল আখেরের ছেলে। তার বাড়ি উপজেলার পূর্ব ধেছুয়াপালং এলাকায়।
ওসি’র নির্দেশনায় এসআই খোকনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












