চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে পটিয়ার মনসারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম জানা যায়নি।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।












