শফিউল আলম, রাউজানঃ
রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক বহুমুখী উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল, ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ, সরকারি জুনিয়র বৃত্তিপ্রাপ্ত অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীকে সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. নূর কুমার আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আবদুস সালাম এবং হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মন্নান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষিকা তসলিমা আক্তার চৌধুরী, শিক্ষক ফরিদ মিয়া, সৈয়দা রাসেদা খানম, শফিউল আলম, আজগর, ওমরাতুল ফেরদৌস, সাহেদুল ইসলাম, রুপা আক্তার, চন্দন দাশ, জয়কান্তি নাথ, উম্মে হাবিবা মিশু, কৌশিক কর, খণ্ডকালীন শিক্ষক সুরভী বড়ুয়া, মোঃ কাউসারুল আলম, মোঃ কাইছার হামিদ, মোঃ আজাদ, মোঃ ইকবাল সিকদারসহ অনেকে।
বিদায় অনুষ্ঠানের আগে সকালে ৯৫ জন পরীক্ষার্থীর সফলতা কামনায় হযরত এয়াছিনশাহ (রহঃ)-এর মাজারে খতমে কোরআন, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মাওলানা এম বেলাল উদ্দিন।
পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।












