রাউজানে থেমে নেই মাদক পাচার ও মাদক বিক্রি

শফিউল আলম, সংবাদদাতা রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সীমান্তবর্তী রাঙ্গামটি জেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত পাহাড়ী চোলাই মদ, গাজাঁ, বামা থেকে চোরাই পথে বান্দরবান হয়ে রাঙ্গামাটি পাহাড়ী এলাকা দিয়ে আসা ইয়াবা প্রতিনিয়ত চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, পুর্ব রাউজান সুলতানুল আউলিয়া শাহ সড়ক, চানমিয়া চৌধুরী সড়ক, কদলপুর কালকাতর পাড়া সড়ক, শমসের পাড়া সড়ক, আশরফ শাহ সড়ক, জয়নগর সড়ক, হলদিয়া ইউনিয়নের শহীদ জাফর সড়ক, হলদিয়া ভিলেজ রোড, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, এয়াসিন শাহ সড়ক, ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া রাবার বাগান সড়ক, গোসাইর হাট সড়ক, দক্ষিন হিংগলা কলমপতি সড়ক, নাগেশ্বও গার্ডেন সড়ক, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল সড়ক, রাউজান রাবার বাগান সড়ক, পুর্ব রাউজান রশিদর পাড়া সড়ক দিয়ে সিএনজি অটোরিক্সা, কার, মাইক্রোবাস, ট্রাক মোটর সাইকেল, যাত্রীবহি বাসে করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় চট্টগ্রাম নগরীতে ও রাউজানের বিভিন্ন এলাকায় পাচার করছে মাদক ব্যবসায়ীরা । রাউজানের বিভিন্ন এলাকায় পাহাড়ী চোলাই মদ ও ইয়াবা বিক্রয় করছে মাদক ব্যবসায়ীরা ও উঠতি বয়সের কিশোরেরা । গত কয়েকমাস পুর্বে রাউজানের কলমপতি এলাকা দিয়ে মাদক পাচার করার সময়ে রাতেই এলাকার লোকজন মাদক পাচারকারীদের ধাওয়া করলে মাদক পাচার কারীরা বস্তভর্তি পাহাড়ী চেলাই মদ ফেলে পালিয়ে যায় । এলাকার লোকজন দুই বস্তা পাহাড়ী চোলাই মদ রাউজান থানা পুলিশের কাছে সোর্পদ করেন । গত ১৯ আগষ্ট রাউজানের হলদিয়া আমির হাট দিয়ে সিএনজি অটোরিক্সা ভর্তি করে পাহাড়ী চোলাই মদ পাচার করার সময়ে এলাকার লোকজন টাইগারের খালী বোতল ভতির্’ ৫শত বোতল পাহাড়ী চোলাই মদ সহ ধরে সিএনজি অটোরিক্সা সহ পুলিশের কাছে সোর্পদ করেন।গত ২৩ আগষ্ট বুধবার রাতেই রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দক্ষিণপাশে জানে আলম পেট্রোল পাম্প সংলগ্ন হাফেজ বজলুর রহমান সড়ক থেকে ৮০ লিটার চোলাইমদ, মাদকদ্রব্য পরিবহনে নিরয়াজিত ১টি সিএনজি চালিত অটোরিকশাসহ (চট্টগ্রাম-থ-১৫-০১০২) মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন সহ রাউজান থানা পুলিশ আটক করেন। মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী উপজেলার মো. ফজল হকের ছেলে। অন্যদিকে গত ২৩ আগষ্ট বুধবার রাত ৩টায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে বিনাজুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সড়কের উপর রাতেই ডিউটি করার সময়ে ০১টি কার্গো খোলা ট্রাক (চট্টমেট্রো-ড-১১-১৬১১) নোয়াপাড়া টু রাউজান সড়ক দিয়ে বড় মাদকের চালান যাওয়ার সংবাদ পায় । মাদক ভর্তি ট্রাকটি থামানোর জন্য সংকেত দিলে পুলিশের দল, ট্রাকের গতি বাড়িয়ে চালিয়ে যান চালক। ধাওয়া করে রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের শরতের দোকান নামক স্থানে পৌঁছালে ট্রাকটি থামিয়ে চালকসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ১০২০ লিটার মদসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, রাউজানে মাদক বিরোধী অভিযান চলছে । পুলিশ পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ ১১০০ লিটার মদ, ১টি ট্রাক, ১টি অটোরিকশা জব্দ করা হয়। পৃথক দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।