যুবকদের উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে

চট্টগ্রাম মহানগর যুব সংগঠনসমুহের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালি ইউনিট শাখার যুব বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দীন জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ও স্বদেশ যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন সৈকত ২০১৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জাতীয় পুরষ্কারে ভুষিত হওয়ায় যুব গণসংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২৫ জুলাই বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ড. প্রজেষ কুমার সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দীন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ এর সাবেক পরিচালক মোঃ, সাইফুল্লাহ মনসুর, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আলী সিকদার, পুর্বার সভাপতি সনাতন চক্রবর্তী বিজয়। কামরাবাদ যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ আনিসুর রহমান মুন্নার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ান টুয়োন্টি ফোরের সভাপতি মোঃ জামাল উদ্দীন, প্রভাকর যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস, বিশ্বাস যুব সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল বশর বিশ্বাস, জাগ্রত যুব সংগঠনের সভাপতি, মোঃ হাসান, সাবেকুন্নাহার ঋতু, পাঁচলাইশ যুবসংঘের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু জাহেদ, অভিলাষ যুব ও ক্রীড়া সংগঠনের সভাপতি মোঃ জিয়াউদ্দীন জিয়া, উষার আলো যুব ফাউন্ডেশনের সভাপতি স্বর্ণা আকতার, একস্যান ফর ইয়ুথ ক্লাবের সভাপতি আনোয়ার এলাহী ফয়সাল, যুব সংগঠক আমজাদুল হক কায়েস, পবিত্র কোরআন তেলওয়াত পাঠ হেফাজু৷ রশিদ, গীতা পাঠ করেন পুর্বার সদস্য তুর্জয় দাশ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিশ্ব সমাজে ঠিকে থাকতে হলে যুবাদের কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষায় আরো বেশি নিজেদের নিয়োজিত করতে হবে। যুব সমাজ মানে আমাদের প্রাণ স্পন্দন। যুব সমাজকে আতœপ্রত্যয়ী ও আতœবিশ্বাসের মাধ্যমে নিজেদেরকে স্ব স্ব পেশায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। যুবকরাই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি সকলকে শৃঙ্খলাবোধ ও আতœবিশ্বাসের উপর জোর দেওয়ার আহবান জানান। পরিশুদ্ধ সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজকে মানবিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন পুরষ্কার সব সব সময় আনন্দের হলেও মাঝে মধ্যে এ পুরষ্কারের মাঝে বিভ্রান্তও সৃষ্টি হয়। তিনি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দীন জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০২১-২২ ও মোঃ আলমগীর সৈকত ২০১৯ সালে জাতীয় যুব উন্নয়ন পুরষ্কার প্রাপ্ত হওয়ায় অভিনন্দন জানান। সংবর্ধিত অতিথি মোহাম্মদ জাহান উদ্দীন বলেন বর্তমান সরকার যুবকদের আতœকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাপক কাজ করে চলেছে। আর তারই ধারাবাহিকতা রক্ষায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছি। আমার কাজ, প্রতিষ্ঠানের সকলের ঐকান্তিক সহযোগিতা ও যুব সংগঠকদের কর্মদক্ষতায় আমার এ পুরষ্কার। যা আমি সকল যুব সংগঠকদের উৎসর্গিত করছি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।