চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের উদ্যোগে পটিয়া উপজেলা কৃষকলীগের কর্মী সভা গতকাল ২২ জুলাই বিকেল ৪ টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দক্ষিণ জেলা সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য দক্ষিণ জেলা কৃষকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হাফিজ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণজেলা কৃষকলীগের সহ সভাপতি, সৈয়দ নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষকলীগনেতা কেন্দ্রীয় কৃষকলীগের প্রস্তাবিত জাতীয় পরিষদ সদস্য ওমর খান ইউছুফ জয় শিশির, কক্সবাজার কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক রিয়াজ মোরশেদ চৌধুরী,দক্ষিণজেলা কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক সত্যেন্দ্র বড়ুয়া, সম্পাদক মন্ডলীর সদস্য আবদুল মোনাফ, আসিফ ইকবাল, সদস্য তাহেজুল ইসলাম, এম. এ. শাকুর, ইউনুস চৌধুরী, মহানগর সদস্য মোঃ আলী আশরাফ, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জুনু মেম্বার, দক্ষিণ জেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক কামরুল হাসান বাবু, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ নবী টিপু, পৌরসভা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক দেবশ্রী চক্রবর্তী, পটিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজু, মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাবেক ছাত্রনেতা আলমগীর আলম, কৃষকলীগনেতা লায়ন এম.আবু ছালেহ পটিয়া উপজেললা কৃষকলীগ নেতা মোঃ হারুন, মুহাম্মদ মহিউদ্দিন, শামসুল আলম, আনোয়ারা উপজেলা কৃষকলীগনেতা রায়হান তালুকদার প্রমুখ। কোরআন তেলওয়াত করেন সৈয়দ নুরুল আবছার, গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিজয় মহাজন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সংগঠনের গতিশীলতা বৃদ্ধি, কর্মী ও নতুন নেতৃত্ব সৃষ্টিতে সম্মেলনের বিকল্প নেই। তিনি বলেন সারা দেশে কৃষকলীগের নতুন প্রাণ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে সারা দেশে জেলা,মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কৃষকলীগ সুসংগঠিত হতে যাচ্ছে। তিনি বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার হিসেবে কৃষকদের সকল রকম সুযোগ সুবিধা নিশ্চিত করে চলেছে। তিনি কৃষকলীগকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে আহবান জানান। প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ পটিয়া থেকে বার বার নির্বাচিত সংসদ শামসুল হক চৌধুরীর নেতৃত্বে পটিয়ার উন্নয়ন ধারাবাহিকতার প্রশংসা করেন এবং সাথে সাথে পটিয়ার উন্নয়ন কর্মকা-ে কৃষকলীগকে সম্পৃক্ত করার আহ্বান জানান। কর্মীসভা শেষে সৈয়দ নুরুল আবছারকে আহবায়ক ও তাহেজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে পটিয়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী কয়েক দিনের মধ্যে পুর্ণাঙ্গ সম্মেলন কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।












