দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের ফ্রি ব্লাড ক্যাম্পেইন

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর পরিচালনায় ২০ জুলাই দিনব্যাপী আনোয়ারা রায়পুর ইউনিয়ন উত্তর সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পিএসসি ব্যাচ ২০১৩ এর উদ্দ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরনবী সাহেদ এর নেতৃত্বে পরিচালিত হয়। উত্তর সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ আজগর, জুবাইর হাসান, মুহাম্মদ রবিউল ইসলাম রাজু, মনিরুল ইসলাম, মুহাম্মদ সিফাত প্রমুখ। এসময় দৃষ্টিকোণ সভাপতি মুহাম্মদ নূরনবী সাহেদ ব্লাড গ্রুপ নির্ণয়ের উপর গুরুত্বারোপ করে সময়ের প্রয়োজনে ব্লাড গ্রুপ নির্ণয় করে জেনে রাখা অতিব জরুরী বলে মন্তব্য করেন এবং সকলকে ব্লাড গ্রুপ জেনে নিয়ে সচেতন হওয়ার আহবান জানান।