পটিয়ায় করোনা প্রতিরোধ বুথ স্থাপন

পটিয়ায় করোনা প্রতিরোধ বুথ স্থাপন ও সংবাদপত্র হকারদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম।

বৃহস্পতিবার (১২ আগস্ট) পটিয়া পৌরসভার থানার মোড় এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তেব্যে মো. বদিউল আলম বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগণের পাশে আছেন, এই আপদকালীন সময়ে সাধ্যমত চেষ্টা করছি মানুষের জন্য কাজ করতে।
পরে পটিয়ার সংবাদপত্র হকারদের মধ্যে মাস্ক, সেনিটাইজার, বস্ত্র বিতরণ করা হয়,

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম। পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউনুচ, যুবলীগ নেতা সুজন বড়ুয়া, সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, সাইফুদ্দীন ভোলা, সাহাবুদ্দীন সাদি, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।