তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসী রায়ের প্রতিবাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে জাফরুল ইসলাম চৌধুরী
ভূঁয়া ও হয়রাণীমূলক মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ১০ জন নেতা-কর্মী এবং পাবনায় ৪৭ জন নেতা-কর্মীকে ষড়যন্ত্রমূলক ভাবে ফরমায়েসী সাজা প্রদান ও দলের বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদকে অযথা কারাগারে প্রেরণের ঘটনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্দ্যোগে আজ সকাল ১১টার সময় দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, নড়াইলে ভূয়া ও ষড়যন্ত্রমূলক মামলায় আগামী রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দুই বছরের ফরমায়েসী রায় অবিলম্বে বাতিল করুন। বিএনপির নেতাকর্মীদের ফরমায়েসী সাজা প্রত্যাহার করুন। জিয়াউর রহমানর বীর উত্তম খেতাব কারো দয়ার দান নয়। শহীদ জিয়া সমর যুদ্ধে রণাঙ্গণে যুদ্ধ করে বীরত্বের পরিচয় দিয়ে বীর উত্তম খেতাব পেয়েছিলেন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, তারেক রহমান বার বার ষড়যন্ত্রের শিকার। এবারও নড়াইলে তথাকথিত মিথ্যা ভূয়া মামলায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করে মিথ্যা এ রায় প্রত্যাহার করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গণে বীরত্বের সহিত যুদ্ধ করে বীর উত্তম খেতাব পেয়েছিলেন। বীর উত্তম খেতাব কারো দয়ার নয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, পটিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ এনামুল হক এনাম, সদস্য আবদুল গাফফার চৌধুরী, জামাল হোসেন, ভিপি মোজ্জাম্মেল, লায়ন হেলাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ইছহাক চৌধুরী, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, বোয়ালখালী পৌরসভা বিএনপির আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক সাইফু উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির ফজলু, বিএনপি নেতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হাসান চৌধুরী, সরোয়ার উদ্দিন, এম কামাল উদ্দিন, শাহজান চৌধুরী সহ প্রমুখ।












