নতুন প্রজন্মের কাছে ইতিহাস বিকৃতি হচ্ছে

নব নির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে আ.জ.ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে সুখী-সমৃদ্ধশালী একটি বাংলাদেশ পুর্নগঠনে সবাইকে কাজ করতে আহ্বান জানিয়েছিলেন। তিনি ২৫শে মার্চ মুক্তি পাগল বাঙালিকে স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ার যে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন, ঠিক তেমনি বাঙালি জাতিকে যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশকে পুননির্মাণে আত্মনিয়োগের আহ্বান জানান। কিন্তু আমাদের দুভার্গ্য মাত্র সাড়ে তিন বছরের মাথায় স্বাধীনতার পরাজিত শত্রু ও দেশীয় এবং আন্তজার্তিক কিছু কুচক্রী মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে ৭৫’র ১৫ আগস্ট বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারের সবাইকে হত্যা করে। যা ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। তিনি আজ চসিক নির্বাচনে নবনির্বাচিত ৩৬নং গোসাইল ডাঙ্গা, ৩৭নং মুমিন নগর, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর, ৩৯নং দক্ষিণ হালিশহর, ওয়ার্ড কাউন্সিলর এবং ১১, ১২নং সংরক্ষিত কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরো বলেন, বিএনপি কর্মসূচী ঘোষণা করেছে। যদি কোন অপকর্ম করতে চায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সকল স্তরের জনগণকে নিয়ে রাজপথে থেকে দাঁতভাঙ্গা জবাব দেবে, আমাদেরকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এক এবং অভিন্ন। আমরা আন্দোলন সংগ্রাম করে এদেশকে স্বাধীন করেছি। আর যারা পাকিস্তানী প্রেতাত্মা তারা রাজপথে আন্দোলনে ভয় পেয়ে তারা এখন অফিসমুখী সংবাদ সম্মেলনের মাধ্যমে সীমাবদ্ধ। আল জাজিরাকে ইন্ধনদাতা লন্ডনে ফেরারী ও দন্ডপ্রাপ্ত আসামী তারেক রহমানকেও দেশে ফিরিয়ে এনে তাকে প্রাপ্য দন্ডভোগ প্রদান করতে হবে।
তিনি আরো বলেন, ইতিহাসের শুদ্ধ পাঠের অভাবে ইতিহাস বিকৃতি হচ্ছে। তাই কে স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতা স্বপ্নদ্রষ্টা এ নিয়ে বির্তক হচ্ছে। ইতিহাসের পাতায় যা সত্য লেখা আছে তাকে আমরা সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারিনি। এটাই আমাদের ব্যর্থতা। একই সাথে বর্তমান সরকারের সাফল্যের অর্জনগুলো ঘরে ঘরে পৌছে দিতে পারিনি। আজ ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের অন্তর্গত মাদ্রাসা এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় বাদশা কমিউনিটি সেন্টারে ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে ও মো: সাইফুল আলম এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৬নং গোসাইল ডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: মোরশেদ আলী, ৩৭নং ওয়ার্ডের মো: আবদুল মান্নান, ৩৮নং ওয়ার্ডের গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯নং ওয়ার্ডের জিয়াউল হক সুমন, সংরক্ষিত কাউন্সিলর ১১নং ওয়ার্ডের ফেরদৌসি আকবর ও ১২ নং ওয়ার্ডের আফরোজা কালাম, ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল, মো: হাসান মুন্না, জাহেদুল আলম মিন্টু, নুর মোহাম্মদ, মঞ্জুর হোসেন প্রমুখ।