রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে কভিড -১৯ এর টিকা প্রদান কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।রবিবার দুপুর ১২ টায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্ধোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূর আলম দ্বীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ নুর মুহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, নির্বাচিত হতে চলা পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আবদুল জাব্বার সোহেল,
পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, শিক্ষা অফিসার আবদুল কুদ্দুছ, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী, রাউজান প্রেসক্লাব সভাপতি শফিউল আলম,
কাউন্সিলর আলমগীর আলী, কাজী মুহাম্মদ ইকবাল, শওকত হাসান, জানে আলম জনি, এডভোকেট সমির দাশ গুপ্ত,নআজাদ হোসেন, এডভোকেট দীলীপ কুমার চৌধুরী, মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। রাউজানে প্রথম পর্যায়ে সাড়ে ৯ হাজার জনসাধারণ ভ্যকসিন পাবেন। রবিবার ১০ জনকে প্রাথমিক ভাবে ভ্যকসিন দেওয়া হয়। এরমধ্যে রাউজান প্রেস ক্লাব সভাপতি শফিউল আলম আলম উদ্বোধনী দিন টিকা গ্রহণ করেন।












