সিনজিয়াং, তিব্বত এবং হংকংয়ে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচি’কে ফোনকলে এমন অবস্থানের কথা শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নিন্দা জানাতে চীনকে চাপ দিয়েছেন ব্লিঙ্কেন। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতায় হুমকি এমন যেকোনো উদ্যোগে চীনকে জবাবদিহিতায় আনতে মিত্রদের সঙ্গে ওয়াশিংটন কাজ করবে বলে তিনি নিশ্চিত করেন।












