শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে চারটার দিকে উপজেলার জয়কালী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, রাত পৌনে চারটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।












