ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৩১ ও মুশফিকুর রহিম ১০ রানে অপরাজিত আছেন। ইতিমধ্যে ২১৮ রানের লিড পেয়েছে টাইগাররা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক ওভারেই তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্ত। দুজনকে ফিরিয়ে দেন রাকিম কর্নওয়াল। তামিম ৪ বল খেলে এলবিডাব্লিউ হন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। আর দুই বল খেলে স্লিপে দাঁড়ানো জার্মেইন ব্ল্যাকউডের হাতে ক্যাচ দেন শান্ত। এদিন দুই বলের ব্যবধানে দুজন ডাক মেরেছেন।
শান্ত-তামিমের পর দ্রুত ফিরে যান সাদমান ইসলাম। দলীয় ৩৩ রানে শ্যানন গ্যাব্রিয়ের বলে দা সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে তিনি ৪২ বলে ৫ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চট্টগ্রাম সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩০ রান। বিশাল এই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৯ রানে থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।
আগের দিনের ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান নিয়ে শেষ করলেও তৃতীয় দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন তাইজুল। সেই ধাক্কা কাটিয়ে ৯৯ তানের ঝুঁটি গড়েন ব্ল্যাকউড ও দা সিলভা। তবে ঠিক চা বিরতির আগে সাজঘরে ফিরেছেন দুইজন। বিরতি থেকে ফিরে বটাইগারদের স্পিন ঘুরনিতে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা।












