শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে হাটহাজারীর বাড়ীঘোনা ও রাউজানে সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সদস্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের করব জিয়ারত করেন মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী ( মা.জি.আ)। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সদর শাখার সাবেক সভাপতি খোরশেদুল আলমের মায়ের কবর, -ডাবুয়া জগন্নাথ হাট শাখার সদস্য মরহুম আল্লামা কলিমুল্ল্যাহ নুরির কবর, পশ্চিম ডাবুয়া শাখার সাবেক সভাপতি শফিউল আলমের মায়ের কবর ও চিকদাইর মোহাম্মদ ফকিরের কবর জিয়ারত করে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী (মা.জি.আ.)। পরে তিনি বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ট্রাস্ট পরিচালনাধীন নোয়াজিষপুর মইনীয়া আজিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা আব্দুস সবুর আল- কাদেরের কবর জিয়ারত করে তার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। এরপর শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ট্রাস্ট পরিচালনাধীন নোয়াজিষপুর মইনীয়া আজিজিয়া মাদ্রাসার পরিদর্শন করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারীর সাথে আরো উপস্থিত ছিলেন নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার, আশেক ভক্তবৃন্দ ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ। রাউজানে আগমনের সংবাদ পেয়ে করোনার প্রার্দুভাব চলাকালে মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকায় জয়বাংলা ইয়ুখ অ্যাডওয়ার্ড পদক পাওয়া সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মকর্তারা রাহবাযে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারীর সাথে সৈৗজন্য সাক্ষাৎ করেন । মানবিক কাজে পাওয়া পদক সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারীর হাতে তুলে দেয় । সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারী সেন্ট্রাল বয়েজ অব রাউজানকে মানবতার খেদমতে কাজ করার জন্য আহবান করেন । সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উপদেষ্টা তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর জন্য দোয়া করেন সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারী । এসময়ে চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সেন্ট্রাল বয়েজ অব্ রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন জামাল চিশতি উপস্থিত ছিলেন।












