চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আবু শাহেদ চৌধুরীর বদলিজনিত বিদায় অনুষ্ঠান আজ দুপুরে চসিকের টাইগারপাসস্থ অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী সচিব আবু শাহেদ চৌধুরী বলেন, চট্ট্রগাম সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করতে গিয়ে আমি সকলের সহযোগিতা পেয়েছি এজন্য আমি ধন্য। আমি যে পেশাগত দায়িত্ব পালন করতে যাচ্ছি আপনাদের কথা তখন স্মরন থাকবে। বিদায়ী সচিবকে শুভেচ্ছাসিক্ত করতে গিয়ে চসিকের দায়িত্বরত কর্মকর্তারা বলেন সচিব আবু শাহেদ চৌধুরী শুধু একজন দক্ষ কর্মকর্তা ছিলেন না তিনি ছিলেন সত্যিকার অর্থে পেশার প্রতি কর্মবাদ্ধব প্রজাতন্ত্রের একজন বিশ্বস্থ সেবক। তাঁর মধ্যে যে গুনাবলী পেয়েছি তা সবার কাছে অনুসরনীয় ও শিক্ষনীয়। প্রশাসনিক কাজে কোন ক্ষুদ্র সমস্যায় পড়লে আমাদেরকে তা অতিক্রম করতে সাহস যোগাতেন। বক্তারা তাঁর অতুলনীয় বর্নাঢ্য কর্মময় জীবনের সফলতা কামনা করেন। সভায় বক্তব্য রাখেন প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, আঞ্চলিক নির্বাহী আফিয়া আক্তার, স্পেশাল ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নগর পরিকল্পনাবিদ আব্দুল্লা ওমর,আইটি অফিসার মাহমুদ ইকবাল হাসান, এস্টেট অফিসার মোঃ কামরুল ইসলাম চৌধুরী।












