উত্তর জেলা বিএনপি’র সাথে তারেক রহমানের ভার্চুয়াল সভা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির এক ভার্চুয়াল সভা গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা নয়াপল্টনস্হ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদুত গোলাম আকবর খোন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার ও হারুনর রশীদ উপ¯ি’ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে নিদিষ্ট সময়ের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলাধীন প্রতিটি উপজেলা ও পৌরসভা বিএনপি কমিটির সন্মেলন করে জেলা বিএনপির সন্মেলন করার আহŸান জানান।
এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ হালিম, অধ্যাপক ইউনুচ চৌধুরী, ইছহাক কাদের চৌধুরী, মোঃ নুরুল আমিন, নুর মোহাম্মদ, জসিম শিকদার, কর্নেল (অবঃ) আজিমুল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, এ্যাডভোকেট এম এ তাহের, অধ্যাপক জসিম চৌধুরী, নুরুল আমিন চেয়ারম্যান, কাজী সালাউদ্দিন, সেলিম চেয়ারম্যান, আবু আহম্মেদ হাসনাত, শাহীদুল ইসলাম চৌধুরী, ইউসুফ নিজামী, জয়নাল আবেদীন দুলাল, জহরুল আলম জহুর, সালাহ উদ্দিন সেলিম, ফকির আহম্মেদ, মাহবুব সাফা, সরোয়ার আলমগীর, মোবারক হোনসেন কাঞ্চন, শওকত আলী নুর, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, অধ্যাপক মহসিন, জাকির হোসেন, সোলেমান মঞ্জু, আনোয়ার হোসেন, দিদারুল আলম মিয়াজী, রিপন তালুকদার, আলমগীর ঠাকুর, হাসমত আলী বাহাদুর, শামসুল আলম আজাদ, ডাঃ রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।