কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ইয়াছির আরাফাত

 

৩১নং আলকরণ ওয়ার্ড নাগরিক কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দিয়েছেন সাবেক ছাত্রনেতা ইয়াছির আরাফাত।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নির্বাচন কমিশনে নিজে মনোনয়নপত্র জমা দেন। এসময় নাগরিক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব, আবু সুফিয়ান, এহসানুল হক ডিউক, শাহ আলম ভূইয়া, আব্দুল কাইয়ুম, আমিনুর রহমান শেঠ, মোঃ শোয়েব, মোঃ দুলাল খান, জামাল উদ্দিন, মোঃ ইউসুফ, মোঃ জসিম, মোঃ মহসিন, বেলাল হোসেন, মোঃ সালাহ উদ্দিন, মোঃ রাশেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মনোনয়ন পত্র জমাদান শেষে তিনি সাংবাদিকদের সাথে আগামী নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।