মিরসরাইয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিলেন বিএনপি নেতা আশরাফ

মিরসরাই প্রতিনিধি: টানা বৃষ্টিতে মিরসরাইয়ে পানিবন্দী হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ বিএনপি নেতা মো. আশরাফ উদ্দিন। মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও শুকনো খাবার বিতরণ করেছেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সমাজ সেবক আশরাফ।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইউনিয়নের খৈয়াছড়া, ফেনাফুনি, ফকিরটোলা, গোভনিয়া, পূর্ব পোলমোগরা গ্রামে পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে শুকনো খবার বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক নুর নবী করিম বাবলু, সদস্য আকবর ভূঁইয়া, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, খৈয়াছড়া ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক নুরুল মোস্তফা, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামিম হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক নুরুন নবী, বিএনপি নেতা, আবেদ, হারুন অর রশিদ, যুবনেতা রকি, সৈকত, এমরান হোসেন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আশরাফ উদ্দিন বলেন, মিরসরাইয়ের গণমানুষের নেতা নুরুল আমিন এমপি নির্দেশে পানিবন্দি মানুষের মাঝে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং সর্বোচ্চ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাকৃতিক দুর্যোগে তিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে রয়েছি, ভবিষ্যতেও থাকবো।