মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই,(রাঙামাটি): রাঙামাটি জেলাধীন কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির পক্ষ থেকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া, ফকিরাঘোনা এবং মিতিঙ্গাছড়ি এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন মঈন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রাছেল, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাছান ফরহাদ সহ স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খাদ্য সহায়তা পেয়ে প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।












