শফিউল আলম, রাউজান: মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক, খ ও গ জোনের আওতাধীন সকল শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাউজান উপজেলা সদরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সদস্য মীর সফিউল আলম নিজাম।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোঃ আশরাফুজ্জামান, মোহাম্মদ মঞ্জুরুর ইসলাম চৌধুরী, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, প্রফেসর মোহাম্মদ আবু তাহের, ইউসুফ আলী, আলী আবরান দুলাল, সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলাম, মাষ্টার আনিস উল খান বাবর, মাষ্টার আবু তৈয়ব,মোহাম্মাদ আলী মাষ্টার, নাজিমুদ্দিন কালু, মোহাম্মদ সাদিকুজ্জামান শফি, মো. মামুন মিয়া, কাজী আসলাম উদ্দীন, মাওলানা মহিম উদ্দিন, মিনহাজুর আবেদীন ও এস এম ইউছুফ আমিনসহ বিভিন্ন শাখা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আধ্যাত্মিক আদর্শ প্রচারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।












