কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটি সেনা রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোলাছড়ি এলাকায় বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান সহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে রোববার(২৯ মার্চ)।

এসময় দূর দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি’র তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার। ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এধরনের সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।