কাপ্তাই পুলিশ ফাঁড়ির এএসআই মাহাবুর সড়ক দূর্ঘটনায় নিহত

কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গত সোমবার (২৩ মার্চ ২০২৬) কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেইট সংলগ্ন এলাকায় সিএনজি যোগে রাঙামাটি যাওয়ার যাচ্ছিলেন। এসময় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসি জানান নিহত এএসআই মোঃ মাহাবুর হাসানের মরদেহ তার গ্রামের বাড়ি যশোর জেলার সদর উপজেলায় পাঠানো হয়েছে।