শফিউল আলম, রাউজান: রাউজানের কদলপুর থেকে সেচ প্রকল্পে ব্যবহৃত বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরি বোরো ধানের চাষাবাদের জমিতে সেচের পানি দিতে না পেরে কৃষকরা বিপাকে পড়েছে।
১৫ জানুয়ারী (বৃহস্পতিবার) দিবাগত রাতে কৃষক আবদুল ছত্তারের পরিচালনাধীন বিএনডিসি সেচ প্রকল্পে ব্যবহৃত বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরি করে নিয়ে চোর চক্রের সদস্যরা। ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার পর থেকে সেচ প্রকল্প বন্ধ হয়ে যায়।

এতে বোরো ধানের চাষাবাদের জমি ও সব্জি ক্ষেতের চাষাবাদের জমিতে সেচের পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক কৃষক চরম বিপাকে পড়েছে। ট্রান্সফরমার চুরির ঘটনার পর কৃষক আবদুল ছত্তার বাদী হয়ে রাউজান থানায় অভিযাগে করেন বলে জানান। কদলপুর মোয়াফের বিল এলাকায় সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরির ঘাটনা বিএডিসি কর্তৃপক্ষকে জানিয়েছেন কৃষক আবদুল ছত্তার। এ বিষয়ে রাউজান বিএডিসি প্রকৌশলী সাইফুল ইসলাম ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে তা উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তবে চুরির মালামাল উদ্বারের জন্য সেচ প্রকল্পের ম্যানেজার কৃষক আবদুল ছত্তারকে উদ্বার করতে হবে। পরবর্তী কি ভাবে সেচ প্রকল্পের সংযোগ দেয়া যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্বান্ত নেওয়া হবে।












