রাউজানে মুক্তিযোদ্বা ও ইমাম, মুয়াজ্জিন সহ ৩শত পরিবারকে খাদ্য সহায়তা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে মুক্তিযোদ্বা ও ইসলামিক ফাউন্ডেশনের আওতাধিন মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ ৩শত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয় । রাউজান উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল ১৯ মে মঙ্গলবার সকালে রাউজান উপজেলা পরিষদ হলে মুক্তিযোদ্বা ও ইসলামিক ফাউন্ডেশনের আওতাধিন মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ ৩শত পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্টিত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল। খাদ্য সামগ্রী বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যনেল চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্বা কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রমুখ । অপরদিকে চট্টগ্রাম জেলা পরিষদের প্যনেল চেয়ারম্যান রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে প্রদত্ত ঈদ সামগ্রী সেমাই, চিনি, দুধ, ময়দা, তৈল, ছোলা ভর্তি ২শত ৫০ প্যকেট রাউজানের বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মধ্যে বিতরন করেন ।