পার্বত্য চট্টগ্রামে হামলা-প্রাণহানির সুষ্ঠু বিচার দাবি

পার্বত্য চট্টগ্রামে উপজাতি ও বাঙালিদের মধ্যে হামলা ও প্রাণহানির ঘটনায় তদন্ত পূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন পার্বত্য চট্রগ্রামের ছাত্র-জনতা।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানায় তারা।

ফাইল ছবি
ফাইল ছবি

এসময় বক্তারা বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের অংশ। পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছেন।

পাহাড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেফতারসহ পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবি জানান তারা।