রাউজান প্রতিনিধি: রাউজান মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতায়াল্লী,সমাজ সেবক আলহাজ্ব গোলাপুর রহমান ২১ মে (বৃহস্পতিবার) দুপুর ১২ টা ৩০ মিনিটের সময়ে রাউজানের মোহাম্মদপুরস্থ হারিচান কাজীর বাড়ীর বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) মৃত্যুকালে তিনি ৬ কন্যা সন্তান সহ অনেক গুণগ্রাহী রেখে যায়।

২১ মে বৃহস্পতিবার (দিবাগত) রাত ৯ টা ৩০ মিনিটের সময়ে মোহাম্মদপুর মহিউল উলুম মাদ্রাসা ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানায়ার নামাজ শেষে ঈদগাহ মাঠের পাশে হারিচান কাজীর বাড়ীর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।












