চকবাজারে চসিকের অভিযানে অবৈধ ৪০ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরের চকবাজার লালচাঁদ রোডে অভিযান চালিয়ে প্রায় ৪০ টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ মে) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চকবাজার লালচাঁদ রোডের উভয় পার্শ্বের নালা ও ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে এবং দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৪০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা হয়। এই সময় রাস্তা ও ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়।