মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির নির্দেশ এসপি মাসুদের

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয় সভায় সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জাল টাকা প্রতিরোধ, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা মোকাবিলা, মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ঘরে ফেরা নিশ্চিত করতে জেলার সকল থানা ও ট্রাফিক ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন।

মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হতে পারে।

সভায় চট্টগ্রাম জেলার অপরাধ ১৭ টি থানার অফিসার ইনচার্জ, সার্কেল অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।