সকল পুলিশ সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন। সদস্যদের চৌকসতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল প্রতিফলন প্যারেডজুড়ে পরিলক্ষিত হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম মহোদয় সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে ভালো টার্ন আউট ও দক্ষতা প্রদর্শনের জন্য তিনি সদস্যদের পুরস্কৃত করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পুলিশ সুপার মহোদয় সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত প্রস্তুতি বৃদ্ধিতে নিয়মিত পিটি প্যারেডের গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।