রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরীর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

সভাপতি ডঃ শফিকুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন চৌধুরী
শফিউল আলম, রাউজান : রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সুলতানপুর বেরুলিয়ায় ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠনকল্পে গত ১৮ মে সোমবার বিকালে মসজিদ মাঠে এক সভা অনুষ্টিত হয়।

ড. শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন রফিকুল ইসলাম চৌধুরী,সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর চৌধুরী, মনিরুল ইসলাম চৌধুরী মাসু, গোলাম মহিউদ্দিন চৌধুরী বাবুল, তাইফুল হাসান চৌধুরী পারভেজ, সামিমুল ইসলাম চৌধুরী,ইলিয়াছ হোসেন চৌধুরী, রায়হান চৌধুরী প্রমুখ।

সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে ড. শফিকুল ইসলাম চৌধুরীকে সভাপতি সারোয়ার হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট ফতির মোহাম্মদ জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়।