রাউজানে কোরবানীর পশুর হাট জমে উঠেছে

শফিউল আলম, রাউজান: আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহার দিনে গরু, ছাগল, মহিষ জবাই করে কোরবানী দেয় মুসলিম সম্প্রদায়ের অনুসারীরা। ঈদুল আযহার দিনে কোরবানী দিতে গরু ছাগল,মহিষ ক্রয় করতে ক্রেতার ছুটছে হাট বাজার, খামার ও মৌসুমী ব্যবসায়ীদের পশু রাখার খামারে।

রাউজানের ফকির হাট বাজার, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল বাজার, হিংগলা মুছা শাহ হাট, হলদিয়া বইজ্যার হাট, আমির হাট, ফকির টিলা বাজার, জানিপাথর বাজার, উত্তর সর্তা দরগাহ ছড়ি বাজার, চিকদাইর হক বাজার, চিকদাইর গহিরা কালচান্দ চৌধুরী হাট, গহিরা আতুরনির দোকান, গহিরা চৌমুহনী, নোয়াজিশপুর নতুন হাট, ফতেহ নগর বাশডুয়া তল বাজার, ইন্দিরা ঘাট বাজার, গহিরা চৌমুহনী, রাউজান পৌরসভার জানালী হাট বাজার, ৭নং রাউজান ইউনিয়নের রমজান আলী হাট, নাতোয়ান বাগিচা বাজার, কদলপুর ইউনিয়নের আশরফ আলী চৌদুরী হাট (সোমবাইজ্যার) হাট, ঈশান ভট্টের হাট, পাহাড়তলী ইউনিয়নের গৌরিশংকর হাট, পিংক সিটি মাঠ, পুবর্ক গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট, নতুন চৌধুরী হাট, পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া হাট, মগদাই পিকে সেন হাট, রঘু নন্দন চৌধুরী হাট, উরকিরচর ইউনিয়নের কেরানী হাট, আলমিয়া হাট, মদুনাঘাট জিয়া বাজার, নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট, কচুখাইন মিয়া আলী হাট, ভ্রাম্বন হাট, বাগোয়ান ইউনিয়নের গশ্চি নয়া হাট, লাম্বুর হাট, খেলার ঘাট বাজার গুলোতে কোরবানীর পশুর হাট বসছে। এছাড়া ও রাউজানের বিভিন্ন এলাকার হাট বাজার ও গরুর খামারে, মৌসুমী গরু মহিষ ব্যবসায়ীদের কাছে গরু মহিষ ছাগল ক্রয় করতে ক্রেতারা আসছেন রাউজানের মদুনাঘাট বাজারের ব্যবসায়ী আলী আহম্মদ বলেন খামারে লালন পালন করা গরু খামার থেকে ও হাটে এনে বিক্রয় করছেন। ক্রেতারা ঝামেলা এড়াতে আগাম খামার থেকে গরু মহিষ ক্রয় করে খামারে রেখে দিয়েছে । কোরবানীর আগের দিন খামার থেকে ক্রয় করা গরু মহিষ নিয়ে যাবে।

রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জয়িতা বসু বলেন, রাউজানে কোরবানীর সময়ে বিক্রয় করার জন্য ৩৫ হাজার গরু মহিষ ছাগল খামারীরা প্রস্তুত করে রেখেছেন। রাউজানের কোরবানীর পশুর হাট ও খামারে রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা মনিটারিং করছেন। রাউজানের খামার ছাড়া ও দেশের উত্তর বঙ্গ, পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছিিড়, বান্দরবান জেলার পাহাড়ী এলাকা থেকে মৌসুমী গরু ও মহিষ ব্যবসায়ীরা গরু ও মহিষ ক্রয় করে এনে কোরবানীর জন্য বিক্রয় করতে মজুদ করে রেখেছে। রাউজানের বিভিন্ন এলাকায় কৃষকের গৃহপালিত গরু মহিষ কোরবানীর সময়ে বিক্রয় করতে তৈয়ারী করে রেখেছে। রাউজান উপজেলা নির্বাহী অফিসার রাহাতুল ইসলাম বলেন কোরবানীর পশুর হাট গুলোতে গরু ছাগল মহিষ বিক্রয় করতে ক্রেতারা নিরাপদে পশু ক্রয় করতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।