শফিউল আলম, রাউজান: মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান চিকদাইর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় গত ২২ এপ্রিল, বুধবার বাদে এশা, শাখার দায়রা শরীফে বার্ষিক কাউন্সিল অধিবেশন ও তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সভাপতিত্বে করেন রাউজান চিকদাইর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সুমন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়ক মাষ্টার আনিস উল খান বাবর,মাওলানা মুহাম্মদ মহিম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ মামুন মিয়া, বক্তব্য রাখেন, শাখার সহ- সভাপতি মুহাম্মদ খোরশেদুল আলম, মুহাম্মদ আবু বকর সিদ্দিক, মুহাম্মদ দিদার, মুহাম্মদ মারুফ, মুহাম্মদ শাহেদুল ইসলাম প্রমুখ। প্রথম অধিবেশন শেষে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়ক মাষ্টার মুহাম্মদ আনিউল খান বাবর পরিচালনায়, রাউজান উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীনের সভাপতিত্বে ২য় অধিবেশন অনুষ্টিত হয়। ২য় অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে মুহাম্মদ সুমন কে সভাপতি ও মুহাম্মদ হাসান কে সাধারণ সম্পাদক করে ২৩ জন বিশিষ্ট একটি শাখা গঠন করা হয়।পরিশেষে মিলাদ কেয়াম ও বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।












