সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকায় রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

২১ এপ্রিল (মঙ্গলবার) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৪০) চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল (মঙ্গলবার) সকালে রফিকুলসহ কয়েকজন ওয়েম্যান বাড়বকুণ্ড রেলস্টেশন সংলগ্ন লাইনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথর ঠিক করার কাজ করছিলেন। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার রফিকুল ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাড়বকুণ্ড স্টেশনমাস্টার রাজ কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।