রাউজানে অসহায় পরিবারের মাঝে চাউল, ঢেউটিন, বিবাহ সহায়তা, নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

শফিউল আলম, রাউজান: রাউজানে শাহ এমদাদীয়া দলিলাবাদ শাখার উদ্যোগে চাউল, ঢেউটিন, বিবাহ সহায়তা, নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদীয়া মঞ্জিল এর সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মঃ)এঁর অনুমোদনক্রমে এবং নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.) এঁর নির্দেশনায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) শাহনগর, সাপলঙ্গা, ছত্রপড়া ও দলিলাবাদ দায়রা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান ও গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ)এর দ্বিশত জম্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও হতদরিদ্র ১৭০ টি পরিবারকে ঢেউটিন, চাউল, বিবাহ সহায়তা, কবর খননকারীদের কে উপহার, নগদ অর্থ এবং ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

সংগঠনের কোষাধ্যক্ষ নাছির উদ্দীনের পরিচালনায় এবং সভাপতি মোঃ শফিকুল আলম সুমনের সভাপতিত্বে ১৩ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে দশটার সময়ে দায়রা শাখায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম সচিব জনাব অধ্যাপক মেজবাউল আলম ভূঁইয়া, অন্যান্য অতিথিদের মধ্যে চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দারুত্ব তালীম সম্পাদক মাওলানা মোঃ সালাউদ্দিন,দপ্তর ও পাঠাগার সম্পাদক জনাব আব্দুল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব খাইরুল ইসলাম সুজন, চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক জনাব মুহাম্মদ সোহেল চৌধুরী, রাউজান উপজেলা কার্যকরী সংসদের সভাপতি জনাব মোঃ ইউনুছ মিয়া, দারুত্ব তালীম সম্পাদক জনাব মাওলানা মোহাম্মদ নুরুল আলম, হাটহাজারী উপজেলা কার্যকরী সংসদের সভাপতি জনাব নুরুল আনোয়ার চৌধুরী,ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম,জমিদাতা সৈয়দ মোঃ হায়দার আলী,দায়রা শাখার উপদেষ্টা মাওলানা মোঃ এনাম,সহ সভাপতি মোঃ সেলিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মোঃ মিয়া,মিনার উদ্দিন,মাহাবু মাস্টার,শাহ আলম,শফি,সৈয়দ মিয়া,রমজান আলী সহ শাখার সংশ্লিষ্ট সকল পর্যায়ের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)। তিনি জীবদ্দশায় দরবারে যত ফতুহাত আসত তাহা বেশিরভাগ মানুষদের মধ্যে বন্টন করে দিতেন। এই মানবতার ধারাবাহিকতা এখনো বিদ্যমান। তার অনন্য উদাহরণ আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকদেরকেও সহায়তা প্রদান করা হচ্ছে। এটি মাইজভান্ডারী তরিকার মূল শিক্ষা। স্রষ্টার সকল সৃষ্টিকে ভালোবাসাই হচ্ছে মানবতা।

বক্তারা আরো বলেন সকল মানুষের একটি শেষ বিদায়ের যাত্রা আছে। সেই যাত্রায় যাদের অবদান তারা হচ্ছে মৃতদের জন্য যারা কবর খনন করেন। তাদেরকেও আজকে এই সংগঠনের মাধ্যমে সম্মানিত করা হচ্ছে। এটি সত্যি প্রশংসার ঊর্ধ্বে।

সংগঠনের সভাপতি বলেন এই আয়োজনকে সফল করার জন্য সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।