মিরসরাইয়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের খিল হিঙ্গুলী কেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) কদমতলা দাখিল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।

হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কাজী ছালেহ আহম্মদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, বিএনপি নেতা হাসানুজ্জামান সানি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন ভূঁইয়া টিটু, বারইয়ারহাট পৌর যুবদলের সদস্য সচিব ফয়েজ উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম বাদশা সহ বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ।