বিত্তবানদের সহযোগিতা পেলে, বাঁচতে পারে কাপ্তাইয়ের ১৮ মাস বয়সী শিশু মেশিংওয়াং

মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকার এক দম্পতির ১৮ মাস বয়সী শিশু সন্তান মেশিংওয়াং মারমা আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। জন্মের পর থেকেই হার্টের জটিল রোগে আক্রান্ত শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন ৪ লক্ষাধিক টাকা। যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৮ মাস আগে রাঙামাটি জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে মেশিংওয়াং মারমা। তার পিতা থুইসাচিং মারমা ও মা চিংওয়াংউ মারমা। জন্মের পর থেকেই শিশুটির শারীরিক জটিলতা দেখা দিলে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌসের অধীনে শিশুটির যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার হৃদরোগ (Heart Disease) ধরা পড়ে এবং চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নিয়ে অপারেশন করার পরামর্শ দেন। একইভাবে গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকাস্থ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তারিকুল ইসলামের নিকট তাকে দেখানো হয়। চিকিৎসকদের মতে, শিশুটির হার্টে অপারেশন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই এবং এটি দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।

অপারেশন ও আনুষঙ্গিক ওষুধপত্র সহ চিকিৎসা ব্যয়ে প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু মেশিংওয়াং-এর পিতার পক্ষে এই বিপুল অংকের টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। নিজের সন্তানকে বাঁচাতে আজ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন শিশুটির অসহায় বাবা-মা।

​মেশিংওয়াং-এর পিতা থুইসাচিং মারমা বলেন, ​”আমার ছোট্ট সন্তানটি ঠিকমতো শ্বাস নিতে পারছে না। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো কঠিন হবে। আমাদের যা ছিল সব দিয়ে এপর্যন্ত চিকিৎসা চালিয়েছি। এখন অপারেশন করার মতো সামর্থ্য আমার নেই। আপনাদের সহযোগিতাই পারে আমার সন্তানকে নতুন জীবন দিতে।”

​এই নিষ্পাপ শিশুকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা ও মাধ্যম-
​বিকাশ নাম্বার: 01811010997
যোগাযোগ:রুগীর পিতা- থুইসাচিং মারমা 01811010997
​ঠিকানাঃ গ্রাম- ওয়াগ্গা কুকিমারা, কাপ্তাই উপজেলা, রাঙামাটি।