মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটিি) : প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি জেলাধীন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম স্কুলের ৯১ ব্যাচের ছাত্র নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ও টেলিভিশন আলোচক ডা.জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারী) প্রধানমন্ত্রী তারেক রহমান যে ক’জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তাদের মধ্যে ডা.জাহেদ উর রহমানের নাম রয়েছে। তিনি কেপিএম’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের ছেলে বলে জানান তার সহপাঠী বন্ধু ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন। তিনি জানান, কেপিএম স্কুলের এই মেধাবী শিক্ষার্থী ডা: জাহেদ উর রহমান ৯১ ব্যাচের ফাস্টবয়। তারা প্রথমে কেপিএম আবাসিক এলাকার শিশু বিদ্যালয় সংলগ্ন সুরমা ভবন এবং পরে পদ্মা ভবনে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন গোপালপুর ইউনিয়নের বসন্তের বাগ গ্রামে। আমরা বন্ধুদের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানাই।
এদিকে, কেপিএম ৯১ ব্যাচের শিক্ষার্থী শেখ মাহফুজুর রহমান মাইকেল বলেন, ডা. জাহেদ উর রহমান কেপিএম স্কুল থেকে আমরা সাথে ৯১ সালে এসএসসি পাস করে পরে চট্টগ্রাম মহসিন কলেজ হতে এইচএসসি এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন।

জাহেদ উর রহমান একজন বাংলাদেশি চিকিৎসক, কলাম লেখক, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি সংবাদমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে আলোচনার জন্য বেশ পরিচিত। তার লেখা নিয়মিতভাবে প্রথম আলো, বাংলাট্রিবিউন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আমরা তার সাফল্যে আমরা খুবই খুশি। সেই যেন আরও অনেক উচ্চতায় পৌঁছাতে পারে এই কামনাই করি।
এদিকে কেপিএম স্কুলের তার বন্ধু সাংবাদিক জালাল উদ্দিন সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তাকে অভিনন্দন জানিয়েছেন।
কেপিএম স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ তালুকদার বলেন, ডা.জাহেদ উর রহমান কেপিএম স্কুলের মেধাবী শিক্ষার্থী। বরাবরই সে ক্লাসে ফাস্ট হতো। তার এই সাফল্যে আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই।
বাড়ি আমাদের চট্টগ্রাম প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেল কাপ্তাইয়ের কেপিএম স্কুলের ছাত্র ডা.জাহেদ উর রহমান












