কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই উপজেলাধীন রাইখালী বাজার সংলগ্ন মাঝিপাড়ার বটতলীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) আনুমানিক ভোর ৪ টার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও রাংগুনীয়া ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে ছুটে য়ায়। পরবর্তিতে দীর্ঘ প্রচেষ্টায় ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন। স্থানীয়দের ধারনা, বাজারের একটি চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকান্ডের ঘটনায়, দেবু বড়ুয়া (৪৭) এর মোটর পার্টস ও গাড়ির ব্যাটারির দোকান, ক্যওসিং অং মারমার (৪০) চায়ের দোকান ও প্রশান্ত বড়ুয়ার(৫২)গাড়ির গ্যারেজের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ১০-১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।












