মির্জা ইমতিয়াজ শাওন, প্রিয় চট্টগ্রাম: পবিত্র রমজানকে সামনে রেখে দেশের খেজুরের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। চট্টগ্রামসহ বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা বাজারে খেজুরের দাম আগেভাগেই বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি ব্যয় বৃদ্ধি, ডলার সংকট ও পরিবহন খরচ বাড়ার কারণে দাম ঊর্ধ্বমুখী।

বাজার ঘুরে দেখা গেছে, সাধারণ মানের খেজুরের কেজিপ্রতি দাম ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ভালো মানের আজওয়া, মরিয়ম, কিমিয়া ও মাবরুম খেজুরের দাম আরও বেশি। ক্রেতারা অভিযোগ করছেন, রমজান এলেই এক শ্রেণির ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়।
অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, এবার আমদানি তুলনামূলক কম হওয়ায় সরবরাহ চাপের মুখে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত বাজার মনিটরিং জোরদার না করলে রমজানের শুরুতে দাম আরও বাড়তে পারে।
ভোক্তারা আশা করছেন, সরকার ও সংশ্লিষ্ট সংস্থার কার্যকর নজরদারির মাধ্যমে রমজানে খেজুরসহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বাংলাদেশ জুড়ে।












