রাউজান ও রাঙ্গুনিয়া আসনে চৌধুরী পরিবারের দুই সদস্য, চট্টগ্রাম-১০ আসনেও বিজয়ী রাউজানের সন্তান সাঈদ আল নোমান

শফিউল আলম, রাউজান: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা বক্সে আলী চৌধুরীর বাড়ীর বাসিন্দা মরহুম একে এম ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন, মরহুম একে এম ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান সরকারের শিক্ষামন্ত্রী, সংসদের স্পীকার, অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মরহুম একে এম ফজলুল কাদের চৌধুরীর প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল, চট্টগ্রাম মেরিন একাডেমি প্রতিষ্ঠিত হয়। মরহুম একে এম ফজুলল কাদের চৌধুরীর সন্তান মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী রাউজান, রাঙ্গুনিয়া ফটিকছড়ি আসন থেকে বারে বারে সংসদ সদস্য নির্বাচিত হয়। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী এরশাদ সরকারের ত্রাণ ও পুনঃবাসন, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, গৃহায়ন ও গণর্পুত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এছাড়া বিএনপি সরকারের শাসন আমলে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী। মরহুম একে এম ফজলুল কাদের চৌধুরীর ৩য় পুত্র গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১৯৮৬ সালে রাঙ্গুনিয়া আসন থেকে জাতীয় পাটির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে রাউজান আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

গত ১২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাউজান আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছে। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়।

চৌধুরী পরিবারের দুই সদস্য রাউজান রাঙ্গুনিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চৌধুরী পরিবারের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে। রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা গ্রামের বাসিন্দা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহম আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসন ও চট্টগ্রাম-১০ ডবলমুরিং আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। মরহম আবদুল্লাহ আল নোমান মৎস্য পশুপালন, বন ও পরিবেশ, খাদ্য মন্ত্রনালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মরহুম আবদুল্লাহ আল নোমানের সন্তান জাতীয়তাবাদী পাটকল শ্রমিক দলের সভাপতি ব্যরিস্টার সাঈদ আল নোমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ ডবলমুড়িং পাহাড়তলী আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়। রাউজানের ৩জন বাসিন্দা একসাথে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাউজান জুড়ে চলছে আনন্দ উৎসব।