মিরসরাইয়ে গৃহহীন সিএনজিচালিত অটোরিকশা চালকের পাশে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরিফ

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে গৃহহীন সিএনজি চালিত অটোরিকসা চালকের পাশে দাঁড়ালেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ। উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অসহায় সিএনজি অটোরিকশা চালক শেখ ফরিদ খয়রাতি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। মাথা গোঁজার মতো একটি বসতঘর না থাকায় চরম কষ্টে দিন কাটছিল তার পরিবারের। বিষয়টি জানার পর মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সমাজসেবক ওমর শরীফ।

খয়রাতি কোনরকমে সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালালেও নিজের একটি ঘর নির্মাণের সামর্থ্য ছিল না। তার দুরবস্থার কথা শুনে ওমর শরীফ ঘর তৈরির উদ্যোগ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। ইতোমধ্যে ঘরের ব্যবস্থা সম্পন্ন হওয়ায় খয়রাতি ও তার পরিবার আনন্দ প্রকাশ করেন।

ঘরের নিশ্চয়তা হওয়ায় খয়রাতি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার পরিবার নিয়ে থাকার মতো একটি ঘর ছিল না। আজ আমি অনেক খুশী। যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. রফিকুল কাদের নাছির, ওয়ার্ড সভাপতি মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা মো. শরীফ উদ্দিন, শাহ আলম, মো. সোহরাব উদ্দিন, মো. ইসমাইল হোসেন, আইনুল কবির সুজন, মো. ওহিদুল ইসলাম, মো. আলী হয়দার ও মো. সাগর।