পূর্ব মাদারবাড়িতে জুতা কারখানায় আগুন, দগ্ধ ৭

চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ৭ জনের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। বাকি ৪ জনের নাম জানা যায়নি।

তিন জন হলেন, নিমাই নিশি (৩০), করিম (২৮) ও মোহাম্মদ ফুরকান (২০)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক বলেন, জুতা তৈরির কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ জন দগ্ধ হন। শুক্রবার বিকেলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে আনা হয়।

বর্তমানে ৭ জন হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।